সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রতিবেদকের নাম / ১৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:২১ অপরাহ্ন
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
ছবি সংগ্রহ

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। আজ রবিবার তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, ২০২৫ সালের ২৩ জুলাই তাকে ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। সে সময় সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে পরবর্তীতে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

এরপর বাংলাদেশ ব্যাংক অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানকে ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
24 May 2026

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

www.channelour.com
24 May 2026

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

www.channelour.com