সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

স্টাফ: / ২১ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম
মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম : ছবি অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শনিবার (৭ মার্চ) বিকেলে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবের অধ্যায় হলেও আওয়ামী লীগ সেই গৌরবকে ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা ও টাকা পাচারসহ নানা অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের উচিত জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং প্রথম অধিবেশনেই ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করা। তা না হলে এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে বলে সতর্ক করেন তিনি।

ইফতার মাহফিলে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By Tanvir Tech
08 March 2026

মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

www.channelour.com
08 March 2026

মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

www.channelour.com