রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

দাবি আদায়ে বিএনপির কালো পতাকা মিছিল শুরু

প্রতিবেদকের নাম / ২২০ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে বিএনপির উদ্যোগে আয়োজিত কালো পতাকা মিছিল শুরু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়েছে।

মিছিলটি নাইটিংগেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়া পল্টনে শেষ হওয়ার কথা রয়েছে।

এরআগে, বিএনপির ডাকা এই কর্মসূচিতে অংশ নিতে দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। নেতাকর্মীদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন দেখা গেছে।

এ সময় তাদেরকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।

এদিকে বিএনপির কালো পতাকা মিছিলকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

দাবি আদায়ে বিএনপির কালো পতাকা মিছিল শুরু

27 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

দাবি আদায়ে বিএনপির কালো পতাকা মিছিল শুরু

27 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com