রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করবে অস্ট্রেলিয়া – স্কট মরিসন

নিজস্ব প্রতিবেদক / ২৯১ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৪২ পূর্বাহ্ন

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার লক্ষ্যে ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহের জন্য তহবিল বরাদ্দ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। খবর বিবিসির।

প্রাণঘাতী নয় শুধু এমন সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানো হবে—অস্ট্রেলিয়া এ কথা জানানোর কয়েক দিন পরই দেশটিতে সামরিক সাহায্যের ঘোষণা দিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেওয়ার আগে আজ রোববার সকালে সিডনিতে একটি গির্জায় ইউক্রেনীয়-অস্ট্রেলীয়দের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন।

মরিসন বলেন, ‘ইউক্রেনের ক্ষেত্রে যা ঠিক, অস্ট্রেলিয়া সরকার সব সময় তার পক্ষে দাঁড়াবে। আমাদের ন্যাটো অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র দিয়ে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।’ ইউক্রেন থেকে ভিসার আবেদনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা দিতে যুক্তরাজ্যসহ ২৬টি দেশ একমত হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর মিত্রদেশগুলো। এর মধ্যে অস্ট্রেলিয়াও দেশটিতে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল। ইউক্রেনকে ইতিমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে অনেক দেশ।

 

প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করবে অস্ট্রেলিয়া - স্কট মরিসন

27 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করবে অস্ট্রেলিয়া - স্কট মরিসন

27 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com