রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ওমানে বাংলাদেশিদের ভিসা স্থগিতের নেপথ্যে যে কারণ

প্রতিবেদকের নাম / ২০৬ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ন

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বিজ্ঞপ্তিতে দেশটির পুলিশ ভিসা স্থগিতের কারণ না জানালেও ওমান দূতাবাস এ নিয়ে ব্যাখা দিয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত সংক্রান্ত রয়্যাল ওমান পুলিশের ঘোষণার মূল প্রতিপাদ্য হলো ওমানে বিদেশি শ্রমবাজার সংক্রান্ত কর্তৃপক্ষ পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনা। এটি ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য আনার একটি প্রয়াস, যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

এ‌তে উ‌ল্লেখ করা হয়, ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং সিদ্ধান্তটি একটি সাময়িক পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যাতে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পুনরায় ভিসা দেওয়া কার্যক্রম শুরু করা যায়।

পর্যালোচনা প্রক্রিয়াটি বেশকিছু কারিগরি ও আইনি কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট। যার লক্ষ্য প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার স্বার্থ রক্ষা করার পাশাপাশি ওমানে বিদেশি শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।

এতে আরও বলা হয়, ওমান অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদানের কথা স্মরণ করে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সর্বদা আগ্রহী।

আমরা দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করতে চাই যে, ওমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক নয়। ওমান বাংলাদেশি প্রবাসীদের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আন্তরিকভাবে মূল্যায়ন করে।

উল্লেখ্য, ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ মাসে অন্তত ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ওমানে গেছেন। এই মুহূর্তে ওমানে বিভিন্ন দেশের কর্মীর সংখ্যা প্রায় ২০ লাখ। যার মধ্যে বাংলাদেশি কর্মীই সর্বোচ্চ, প্রায় আট লাখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ওমানে বাংলাদেশিদের ভিসা স্থগিতের নেপথ্যে যে কারণ

02 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ওমানে বাংলাদেশিদের ভিসা স্থগিতের নেপথ্যে যে কারণ

02 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com