রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুলসহ তিনজন রিমান্ডে

প্রতিবেদকের নাম / ২০৬ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ন

পিস্তল, শর্টগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হকসহ তিনজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ মামলার অন্য আসামিরা হলেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. ইউসুফ। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুলসহ তিনজন রিমান্ডে

02 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুলসহ তিনজন রিমান্ডে

02 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com