বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

এরশাদকে নিয়ে বায়োপিক বানাতে চান বিদিশা

প্রতিবেদকের নাম / ২৪২ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৫:০১ অপরাহ্ন
হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিদিশা এরশাদ। পুরোনো ছবি
হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিদিশা এরশাদ। পুরোনো ছবি

সম্প্রতি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন। এ সময় বিদিশা জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জীবনের ওপর সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখেছেন বিদিশা এরশাদ। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

বিদিশা বলেন, আমার মনে হয়, হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেককিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারব।

তিনি বলেন, ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি বই লিখেছিলাম। এই বইটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী কাজ করতে চেয়েছিলেন। বইটি আমার বায়োগ্রাফি। এতে ডেফিনেটলি বিশাল জায়গা জুড়ে আমার জীবনে এরশাদ সাহেব আছে।

মুজিব বায়োপিক নিয়ে বিদিশা বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো থান্ডার হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছে। বিশেষ করে আরিফিন শুভ। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কি লস করেছেন। আমরা সবাই জানি শেখ হাসিনা ১৫ আগস্টে তার পরিবারের সবাইকে হারিয়েছেন। কিন্তু মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানোর কতো কষ্টের।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

এরশাদকে নিয়ে বায়োপিক বানাতে চান বিদিশা

21 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

এরশাদকে নিয়ে বায়োপিক বানাতে চান বিদিশা

21 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com