বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

খেলায় ফাউল করলেই লাল কার্ড দেওয়া হবে; কাদের

প্রতিবেদকের নাম / ১৫৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১১:০৫ অপরাহ্ন

খেলায় ফাউল করলেই লাল কার্ড দেওয়া হবে। কারণ আওয়ামী লীগের অ্যাকশন ও যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে ফখরুলকে কোনো ছাড় দেওয়া হবে না। আন্দোলনকে সামনে রেখে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের জোড়ো করা হচ্ছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে। তারা হোটেল, খালি ফ্ল্যাট সব বুক করেছে। মির্জা ফখরুল ডিসেম্বরের মতো সরকার পতনের আন্দোলন করতে চায়।

পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিএনপির বার্তা মিথ্যা উল্লেখ করে তিনি আরও বলেন, বিদেশিরা কোনো দলের সমর্থন করে না। ফখরুল আজগুবি খবর দেয়।

১৮ অক্টোবর মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ওইদিন বায়তুল মোকাররমে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগ প্রস্তুত। অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না বিএনপি। শাপলা চত্বরে শেষ রাতে যা হয়েছিল, আরও খারাপ পরিণতি হবে বিএনপির।

যুব সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

খেলায় ফাউল করলেই লাল কার্ড দেওয়া হবে; কাদের

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

খেলায় ফাউল করলেই লাল কার্ড দেওয়া হবে; কাদের

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com