বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপ জুড়ে বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ১৩৯ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সপ্তাহান্তে ফিলিস্তিনিদের সমর্থনে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইউরোপের বেশ কয়েকটি শহরে। সেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। তারা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর সিএনএন।

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় ১৫ হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল বের করে। রোববারের (১৫ অক্টোবর) ওই কর্মসূচিতে হামাসের পতাকা প্রদর্শনের জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া মুখ ঢেকে রাখা ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে আটক হন দুজন।

এর আগের দিন শনিবার লন্ডনে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। তারা বিবিসির সদর দফতর থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যান। এসময় এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। ইসরায়েল-হামাসের সংঘর্ষের ‘পক্ষপাতমূলক’ কভারেজের প্রতিবাদে ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারটির প্রধান প্রবেশদ্বারে লাল রঙ ছড়িয়ে দেয়া হয়।

একইদিন সুইজারল্যান্ডে প্রায় ছয় হাজার মানুষ জড়ো হন। একই সময়ে বার্নে ৫০০ বিক্ষোভকারী রাস্তায় নামে। ইসরায়েল সরকারের বর্ণবাদ নীতি, ইহুদি রাষ্ট্রের দখলদারিত্ব, দায়মুক্তি ও গাজায় অবরোধের নিন্দা জানান তারা।

গত ৭ অক্টোবর অতর্কিত ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ার মাধ্যমে লড়াই শুরু করে হামাস। এর পর যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। সপ্তাহব্যাপী সংঘর্ষে ইসরায়েলে এক হাজার ৪০০ ও গাজায় আড়াই মাসের বেশি মানুষ নিহত হয়েছেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপ জুড়ে বিক্ষোভ

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপ জুড়ে বিক্ষোভ

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com