হাদি হত্যার দুই আসামি ভারত থেকে গ্রেপ্তার : ছবি অনলাইন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার মূল দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) হাদির হত্যায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দুইজনই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত।