মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৯ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিহত আলী আহমদের লাশ গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সংকটে তাদের পাশে থাকবে বাংলাদেশ সরকার। আহতদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ১ মার্চ ইরানের ছোড়া মিসাইলের আঘাতে দুবাই প্রবাসী আলী আহমদ নিহত হন।