শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, এই ইফতার আয়োজন বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান ও ঐক্যের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। সরকার মানবাধিকার নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, আইনশৃঙ্খলা সুদৃঢ় করা, নারীর ক্ষমতায়ন এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।